Saturday, July 21, 2012


উইনডোজ ৭ অপারেটিং সিস্টেম এর জন্য মাইক্রোসফট সব জেনুইন থিম




আমরা অনেকেই আমাদের পিসিকে সুন্দর থেকে আরও সুন্দরতর করতে চাই । তারপরও যেন সৌন্দর্যের শেষ নেই । আর ডেস্কটপকে সুন্দর করতে থিমের বিকল্প কিছু নেই । কারএ থিম কম্পিউটারের ডেস্কটপকে আকর্ষনীয় করে তুলে । আর আমরা বেশীরভাগ কম্পিউটারেই মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি । আমাদের অপারেটিং সিস্টেমের সাথে কিছূ থিম দিয়ে দেয় কিন্তু ওইগুলোতে কি আর মন ভরে নতুন কিছু চাই । এজন্যই এই টিউনটি করা।
[thumb]http://windows.microsoft.com/en-US/windows/downloads/personalize[/thumb]
http://windows.microsoft.com/en-US/windows/downloads/personalize
এই সাইটের মধ্যে আপনি পাবেন থিম , ডেস্কটপ ব্যকগ্রউন্ড , ডেস্কটপ গ্যাডগেট , সাইড সো গ্যাডগেট ইত্যাদি যা আপনার ডেস্কটপকে আরও আকর্ষনীয় করে তুলবে । আশা করি টিউনটি সৌখিনদের কাজে আসবে । সবাইকে ধন্যবাদ...............
বিদ্র: এই থিমগুলো শুধুমাত্র উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম-এ ব্যবহারের জন্য ।

ডাউনলোড করুন কিছু মুক্ত অপারেটিং সিস্টেম।




আসসালামুআলাইকুম। প্রিয় বন্ধুরা নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও দয়াময়ের মেহেরবাণীতে ভালো আছি।
আজকে কিছু উন্মুক্ত অপারেটিং সিস্টেম নিয়ে আমার সামান্য একটা পোস্ট। আমাদের দেশের অভ্যন্তরের মানুষের জন্যে এটা তেমন কোন আহামরি পোস্ট না। কারন এখানে ৩০-৫০ টাকায় যেকোন অপারেটিং সিস্টেম পাওয়া যায়। এটা প্রবসী ভাইদের জন্যে হয়তো কিছুটা উপকার করতে পারে, সাধারনত যে দেশে কপিরাইট আইন খুবই কার্যকর।
1. Windows XP SP-3 Build 5512 Final
2. Zorin OS 5.2 Core
3. Linux-Mint 12 Lisa
4. Ubuntu 11.10
ডাউনলোড সম্পন্ন হলে ISO ফাইলটি DVD বা CD তে রাইট করুন। Install করার জন্য এই ব্লগে অনেক টিউটোরিয়াল পাবেন অথবা Google এ Search দিন: How to install Linux or Ubuntu or Zorin OS.

এসে গেল! গুগলের নতুন অপারেটিং সিস্টেম Jelly Bean 4.1


এন্ড্রয়েড এর নতুন ভার্সন, এন্ড্রয়েড ৪.১ জেলী বীন । এটা ঘোষণা করা হয়েছে ২৭ জুন ২০১২।

এন্ড্রয়েড এর নতুন ভার্সন, এন্ড্রয়েড ৪.১ জেলী বীন এর কিছু নতুন ফিচার :

Smart Widgets

গুগল এর এই ভার্সন এ আপনি  Widgets গুলা আরও customize, resize করতে পারবেন । এতে আপনি home screen এ যত খুশি widgets ব্যাবহার করতে পারবেন, এবং drag & drop এর মাধ্যমে সেগুলো নিজেদের মত resized হয়ে জায়গা করে নিবে।

Additions to Google Beam

এন্ড্রয়েড ৪.১ জেলী বীন এ Google Bean ব্যাবহার করতে পারবেন আরও সহজে । আগে যেখানে শুধু file transfer বলতে  images, videos, or other payloads এর সুবিধা ছিল এই Google beam এর মাধ্যমে , এখন additional হিসেবে পাবেন wireless connectivity । শুধু phone এ tap করলেই bluetooth এবং NFC এর মাধ্যমে যেকোনো data transfer হবে আরও সহজ। এমনকি map transfer ও করতে পারবেন ।

Google Now and Voice Search

Apple siri র মত জেলি বীন এ আছে Google Now and Voice Search এর সুবিধা । Siri র search option ছিল over the air যেখানে আপনার ফোন কে internet এর সাথে যুক্ত করা লাগত, কিন্তু Android Jelly Bean এর Google Now এ আছে Offline voice Search এর সুবিধা । যেখানে আপনি আরও সহজে যেকোনো কিছু search করতে পারবেন ।

Offline Maps

Google Map দেখার জন্য আপনাকে আর online এ যাওয়ার প্রয়োজন নাই। আপনি চাইলে map আপনার ফোন এ download করে নিতে পারেন পরবর্তীতে দেখার জন্য।
গুগল এর ট্যাবলেট: নেক্সাস ৭ এ এই নতুন OS জেলী বীন ব্যাবহার করতে পারবেন যার বাজার মূল্য ধরা হয়েছে 200$ যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬০০০৳ মাত্র ।

এন্ড্রয়েড ৪.১ জেলী বীন

এন্ড্রয়েড ৪.০ আইস ক্রিম স্যান্ডউইচ, যেটা পারফর্মেন্স, ইন্টারফেস এর দিক দিয়ে অলরেডি অনেক অনেক এগিয়ে গেছে আগের এন্ড্রয়েড গুলোর থেকে। তার পরও এই জেলি বীন আগের ভার্সন থেকে অনেক আলাদা।গুগল একটি প্রজেক্ট হাতে নিয়েছে জার নাম প্রজেক্ট বাটার, কারন গুগলের দাবি এর মাধ্যমে তাদের লেটেস্ট এই ওএস এর ইন্টারফেস চলবে মাখনের মত smooth, আর তাই এই নাম মাখন ওরফে BUTTER । তাই নিঃসন্দেহে  ৪.১ হবে আরও ফাস্ট !

কোয়াড কোর প্রসেসর

জেলি বীন সহ গুগল এর ট্যাবলেট: নেক্সাস ৭ এ থাকছে কোয়াড কোর প্রসেসর। এতদিন শুধু পিসি তে কোয়াড কোর প্রসেসর থাকত, কিন্তু এই ট্যাবলেট এও তাই আছে! ১.৩ গীগাহার্জ এনভিডিয়া টেগরা প্রসেসর পাবেন  এতে ! এটা বিশ্বের প্রথম ৭ইঞ্চি কোয়াড কোর ট্যাবলেট। এর আগেও কিছু কোয়াড কোর ট্যাবলেট বাজারে এসেছে কিন্তু সেসবের দাম ২০০ ডলার এর চেয়ে ঢের বেশি।

12  কোর গ্রাফিক্স কার্ড

এটায় গেমিং এর জন্য 12 কোর বিশিষ্ট এনভিডিয়া GPU আছে। তাই এতে আপনি ফুল থ্রিডি গেমিং এর স্বাদ পাবেন। আর এন্ড্রয়েড মার্কেট ছাড়াও টেগরা জোন নামে একটি স্পেশাল অ্যাপ স্টোর আছে, যেখানে শুধু টেগরা প্রসেসর যুক্ত ডিভাইস এ যেসব গেইম চলে তাই পাওয়া যায়।

7 ইঞ্চি এইচ ডি ডিসপ্লে

7 ইঞ্চি স্ক্রিনে পাবেন 1280 x 800 পিক্সেল এর resolution। প্রতি ইঞ্চিতে216 পিক্সেল থাকায় ঝকঝকে ও ক্লিয়ার ছবি পাবেন। আর এটার ডিসপ্লে স্ক্রিনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস, যা অনেক শক্ত ও মজবুত এবং স্ক্র্যাচ প্রুফ।

আরও কিছু ফিচার আছে এতে :

  • ৮ অথবা ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ১জিবি র‍্যাম
  • ফ্রন্ট ক্যামেরা
  • ওয়াই-ফাই + ব্লু-টুথ
  • ১০ ঘণ্টার ব্যাটারি টাইম
  • মাইক্রো ইউএসবি
  • ওজন ৩৪০ গ্রাম
টিউনটি কেমন হয়েছে Comment এ জানাবেন।

Thursday, July 19, 2012

ভিস্তার 3D Flip এক্সপিতে

Posted by Badhon Siddique msb On 6:04 AM | No comments

ভিস্তার 3D Flip এক্সপিতে




উইন্ডোস ভিস্তার কাজে মুগ্ধ না হলেও এর look & feel এ কমবেশি আমরা সবাই মুগ্ধ। Glass Window, Glossy Interface, Fastfind Startmenu, 3D Flip Window, Large Icon, Addressbar Loading Indecator ইত্যাদি ফিচারগুলো মাইক্রোসফট আপনার মুখে WOW শোনার জন্যই সংযোজন করেছে। আর এর 3D Flip window ফিচারটি প্রথমবার যে কেউ দেখলেই তার চোখ ছানাবানা হয়ে যায়। কিন্তু নানা কারণে আমরা অনেকেই ভিস্তা ব্যবহার করছি না বা করতে পারছি না। সেটা বিভিন্ন সফটওয়্যারের ইনকম্পিটিবিলিটি এর জন্যই হোক আর সিস্টেম কনফিগারেশন ভিস্তা সুলভ না হওয়ার কারণেই হোক; তাদের ভরসা একটাই, তা হচ্ছে উইন্ডোস এক্সপি।
vista-3d-flip-2.jpg
ছবি ১: উন্ডোস ভিস্তার থ্রিডি ফ্লিপ
উইন্ডোস এক্সপিতে ভিসতার 3D Flip ফিচারটি smoothly ব্যবহার করার freeware টি হচ্ছে Winflip. প্রথমে নিচের লিংক থেকে Winflip এর জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। এবার আপনার পছন্দের কমপ্রেশন ইউটিলিটি টি ব্যবহার করে আপনার পছন্দ মত জায়গায় ( খুব সম্ভব C:\Program Files/Winflip–এ ) আনজিপ করুন। ব্যস, আর কোন কিছু ইন্সটল করা লাগবে না। এবার winflip.exe টি রান করলে আপনার সিস্টেম ট্রে তে Winflip এর একটি আইকন দেখতে পাবেন।
winflip.jpg
ছবি ২: উইন ফ্লিপ দিয়ে উন্ডোস এক্সপিতে থ্রিডি ফ্লিপ
এবার কিছু উইন্ডো খুলে ( খোলা থাকলে তো হলোই ) winkey+alt চাপুন। আপনি ইচ্ছা করলে মাউস হুইল ঘুরিয়ে ঘুরিয়েও উইন্ডোগুলো একটি পর আরেকটি আনতে পারেন। আর সিস্টেম ট্রের আইকনের উপর রাইট বাটন ক্লিক করলে বেশ কিছু অপশন পেয়ে যাবেন, যা আপনি আপনার পছন্দমত পরিবর্তন করতে পারবেন।
আপনিও কী Winflip ব্যবহার শুরু করে দিয়েছেন। মন্তব্য অংশ নিন।

উইন্ডোজে চলন্ত প্রোগ্রাম লুকিয়ে রাখুন




ওয়াচক্যাট ২.০ ফ্রি সফটওয়্যারের সাহায্যে সহজেই যে কোন চলন্ত প্রোগ্রাম লুকিয়ে রাখা যাবে। সফটওয়্যারটি চালু করলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা যাবে। আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সকল প্রোগ্রাম দেখা যাবে। এবার যেটির উপরে ক্লিক করবেন সেই উইন্ডো লুকাবে। কিন্তু উক্ত প্রোগ্রামের কাজ স্বাবাবিক ভাবে পটভুমিতে চলবে। আবার ফিরিয়ে আনতে হলে আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে নিচের দিক থেকে উক্ত প্রোগ্রামের আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে। ১৪৭ কিলোবাইটের পোর্টেবল সফটওয়্যারটি উইন্ডোজের সকল ভার্সনে চলবে।
সফটওয়্যারটি www.aplusfreeware.com/categories/LFWV/WatchCat.html সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

মজিলা ফায়ারফক্সকে বানিয়ে নিন আপনার ড্রয়িং টুল\





মজিলা ফায়ারফক্স 3 নিয়ে কিছুদিন আগেই লিখেছি। এখন কথা বলব মজিলা ফায়ারফক্স 3 এর নতুন রিলিজ হওয়া একটি এ্যাড অন নিয়ে।
মজিলা ফায়ারফক্সের ইউজারদের নতুন করে এ্যাডঅনের সাথে পরিচয় করিয়ে দেয়ার দরকার নেই।এই এ্যাড অনগুলোকেই আমার বেশী ভালো লাগে। আমার মতে এটি মজিলা ফায়ারফক্সের এমন একটি বৈশিষ্ট যা সহজেই অন্যান্ন ব্রাউজার থেকে আলাদা করে দেয়। কিন্তু মজিলা ফায়ারফক্স 3 তে সর্বশেষ যে জোস এ্যাড অন টি এ্যাড করা হয়েছে তা হয়ত না জানলেই নয়। তাই এটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব
মজিলা ফায়ারফক্স 3 এর নতুন এ্যাডঅনটির নাম হল পেন্সিল প্রজেক্ট যার মাধ্যমে আপনি আপনার ব্রাউজারকে পরিপূর্ণ ড্রয়িং প্লাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন। এই পেন্সিল ইন্সটলের সাথে সাথে ব্রাউজারের সাথে ইন্টিগ্রেট হয়ে ইউজারকে এক্সটার্নাল ক্যানভাস লোড, সেভ এবং ডিসপ্লে করা সহ প্যালেট ও ব্যবহার করার সুযোগ এনে দিয়েছে।
এটি সবার ব্যাবহার করার মত একটি ওপেন সোর্স টুল যা ইউজারদের GUI( graphical user interface) PROTOTYPING এবং ডায়াগ্রাম মেকিং এর জন্য নতুন সম্ভাবনার উন্মোচন করবে বলে ধারনা করা হচ্ছে।
এতে যে সমস্ত ফিচার থাকছে -
১. ডায়াগ্রামিং এবং প্রোটোটাইপিং এর জন্য বিল্টইন স্টেনসিলস
২. মাল্টিপেজ ডকুমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড পেজ
৩. অনস্ক্রীন টেক্সট এডিটিং।
৪. PNG RASTERIZING
৫. ইউজার ডিফাইন স্টেনসিলস
৬. স্ট্যান্ডার্ড ড্রয়িং অপারেশান যেগুলোর সাথে আমরা সবাই পরিচিত যেমন - এ্যালাইনিং, জেড - অর্ডারিং, রোটেটিং এগুলো তো থাকছেই।
৭. ক্রস প্লাটফর্ম
৮. এক্সটার্নাল অবজেক্ট এ্যাড করার সুবিধা ও থাকছে এতে।
এই চমৎকার টুল টি ইন্সটল করতে এবং বিস্তারিত জানতে পেন্সিল প্রজেক্ট এর ওয়েব সাইটে যেতে হবে আপনাকে। আর একটি মজার বিষয় হল আপনি পেন্সিল প্রজেক্ট এ্যাডঅন হিসেবে ব্যবহার না করকে চাইলেও আলাদা সফ্টওয়্যার হিসেবে ও ডাউনলোড করে নিত পারবেন।

অনলাইনে পরিস্কার করুন আপনার মনিটর




নিচের ছবিটিতে ক্লিক করে আপনি অনলাইনে বসেই আপনার মনিটরের স্ক্রিনটি পরিস্কার করতে পারবেন। তবে সে জন্য আপনার কম্পিউটারে অবশ্যই ফ্ল্যাশ ইন্সটল করা থাকতে হবে। আর হ্যাঁ অবশ্যই ফায়ারফক্স লাগবে।
online-image-cleaner.png
আর আমাকে অবশ্যই জানাবেন ঠিক মত আপনার মনিটর পরিস্কার হল কিনা।

Blogroll

About