Saturday, July 21, 2012


কয়েক মিনিটে উইন্ডোজ ইনস্টল করুন



অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল এ্যাপলিকেশন ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেই উইন্ডোজসহ উক্ত ড্রাাইভে ইনষ্টল করা সকল এ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন। এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেই হবে। ৯৫ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইট করুন। আর হিরেন বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা) পাওয়া যাবে www.hiren.info/pages/bootcd এই সাইটে।
hirens-bootcd.jpg

ইমেজ তৈরী করা:

  • এখন একটি ড্রাইভে নতুন করে উইন্ডোজ ইনষ্টল করুন এবং দরকারী সকল এ্যাপলিকেশন, ড্রাইভার ইনষ্টল করুন (পূর্বে ইনষ্টল করা থাকলেও হবে)।
  • এরপরে এবার সিডিটি প্রবেশ করিয়ে সিডি থেকে বুট করুন। তাহলে Hiren’s All in 1 BootCD আসবে যেখানে কীবোর্ড দ্বারা Disk Clone Tools… নির্বাচন করে এন্টার করুন।
  • পরবর্তী স্ক্রিন থেকে Acronics Image Enterprise Server নির্বাচন করে এন্টার করলে কিছুক্ষণের মধ্যে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আসবে, যেখানে মাউস ব্যবহার করা যাবে।
  • এবার Create Image এ ক্লিক করে Next করুন তাহলে হার্ডড্রাইভগুলো দেখা যাবে।
  • ধরি C: ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে এবং আপনি C: ড্রাইভ ইমেজ করতে চাচ্ছেন। তাহলে C: ড্রাইভ নির্বাচন করে Next করুন এবং Information মাসেজ আসলে Ok করুন।
  • এবার যে ড্রাইভে ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভ নির্বাচন করে ফাইলের নাম লিখে Next করুন।
  • এখন Create Image Mode উইন্ডো থেকে Create the full backup Image Archive অপশন নির্বাচিত রেখে Next করুন এবং Image Archive Splitting উইন্ডোতে Automatic অপশন রেখে Next করুন এবং Compression Level উইন্ডোতে এ Maximum (এতে ইমেজের সাইজ কমে যাবে কিন্তু তৈরী এবং ইনষ্টল করতে একটু বেশী সময় লাগবে, আর Normal নির্বাচন করলে ইমেজ সাইজ বড় হবে এবং সময় কম লাগবে।) নির্বাচন করে Next করুন।
  • এরপরে Image Archive protection এ ইচ্ছা করলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।
এবার Next করে Image Archive Comments Next করুন। এখন Proceed বাটনে ক্লিক করলে ইমেজ তৈরী হবে।

ইমেজ রিস্টোর করা:

যখন আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে তখন এই ইমেজটি রিস্টোর করে দিলেই হবে। আপনি যে ড্রাইভে ইনষ্টল করবেন সেই ড্রাইভ ফরম্যাট করতে হিরেন বুট সিডি থেকে Partition Tool থেকে Partition Magic Pro 8.05 এর মাধ্যমে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারেন।
ইমেজটি রিস্টোর করার জন্য পূর্বের নিয়মে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আনুন।
  • এবার Restore Image এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচন করে Next করুন।
  • এবার Verify Archive Before The Restoring উইন্ডো থেকে No. I do not want to verify নির্বাচিত রেখে Next করে Partition or Disk to Restore থেকে Disk নির্বাচন করে Next করুন।
  • এবার যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করতে চান সেই ড্রাইভ নির্বাচন করে Restore Partition Type উইন্ডো থেকে পার্টিশন (সি ড্রাইভ হলে প্রাইমারী, আর অনান্য ড্রাইভ হলে লজিক্যাল) নির্বাচন করে Next করুন এবং Restore Partition Size উইন্ডো থেকে ডিফল্ট রেখে Next করুন।
  • এবার Next Selection এ No I do not image করে Proceed বাটনে ক্লিক করলে নির্দিষ্ট ড্রাইভে কয়েক মিনিটের মধ্যে সবকিছু হুবহু রিস্টোর হয়ে যাবে।
  • এবার নতুন উইন্ডোজটি চালু করে দেখুন সকল এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল অবস্থায় আছে।

ডাউনলোড:


মাত্র তিন মিনিটে তৈরি করুন আপনার নিজস্ব ওয়েবসাইট



মাত্র তিন মিনিটে তৈরি করুন আপনার নিজস্ব ওয়েবসাইট। সুবিধাটি পেতে চাইলে ব্রাউজ করুন http://own-free-website.com । সাইটটির সবচেয়ে বড় সুবিধা হল ওয়েব পেজ তৈরির জন্য আপনাকে HTML জানতে হবে না। তাদের দেওয়া টুলস এর মাধ্যমে সহজেই আপনি কয়েকটি ক্লিক করে আপনার ওয়েবসাইট বানাতে পারেন। তাছাড়া এটি আপনাকে ছোট Subdomain প্রদান করবে। যেমন আপনার নাম যদি Rahim হয় তাহলে আপনার এড্রস হবে- rahim.page.tl । সুতরাং আর দেরি কেন রেজিষ্ট্রেশন করে লুফে নিন ফ্রি 100 মেগাবাইট সহ এই সুবিধাটি।
হাবিবুর রহমান
www.bdwebzone.com

Winamp এর জন্য নিজস্ব স্কীন তৈরি করুন


winamp এর মন মাতানো স্কীন তেরি করার অনেক থার্ডপাটি সফটওয়্যার পাওয়া যায়। যা দিয়ে আপনি আপনার winamp এর চেহরা সুরতকে বদলে দিতে পারেন। কিন্তু আমি আজ আপনাদের যেটি জানাতে যাচ্ছি সেটি হল কিভাবে এইসব থার্ডপাটি ( স্কীন মেকার) সফট ব্যবহার না করে শুধু মাত্র পেইন্ট বা ফটোশপ  দিয়ে এর বেইস স্কীন তৈরি করা।

আসুন শুরু করি

  • ১। প্রথমে ফটোশপ অপেন করুন।
  • ২। file হতে new তে ক্লিক করুন এবং width 276 and height 118 pixels নির্ধারন করে বাকি সব সেটিং চিত্রের মত রেখে ok বাটনে ক্লিক করুন।
    newwinamp.JPG
  • ৩। এবার আপনি ফটোশপ এর ওয়ার্ক এরিয়াতে ইচ্ছামত ড্রংয়িং করুন বা কোন ইমেজ অপেন করে সেটিকে আপনার ওয়ার্কএরিয়াতে যুক্ত করুন।
  • ৪। file মেনুতে হতে save as ক্লিক করুন  এবং file name text box  এ main টাইপ করুন ফাইলের নাম হিসাবে, format এর হতে BMP নির্ধারন করে save এ ক্লিক করুন। এবার BMP options  হতে file format এর windows এবং depth হতে 16  বা 24 bit নির্ধারন করে ok তে ক্লিক করুন। ফটোশপ বন্ধ করুন।
  • ৫। এবার আপনার তৈরিকৃত main ( BMP ) format এর ফাইলটি কপি করে   C:\Program Files\Winamp\Skins ফোল্ডটার টি অপেন করে নতুন একটা ফোল্ডার নিজের নামে তৈরু করুন। এবার নতুন তৈরি করা ফোল্ডারের ভিতর আপনার main ফাইলটি পেস্ট করুন।winampclick.jpg
  • ৬। এখন winamp  চালু করে মেনুতে ক্লিক করুন। উক্ত মেনু হতে skin হতে আপনার নতুন তৈরি করা স্কীন টিতে ক্লিক করুন।

Winamp ডাউনলোড

winamp ডাউনলোড করার জন্য এই লিংক এ ক্লিক করুন


উইন্ডোজ সেভেনের কয়েকটি এক্সক্লুসিভ ফিচার এবং টিপস – ৪




এটি একটি ধারাবাহিক টিউন। আগের পর্বগুলো নিচ থেকে পড়তে পারবেন ......
এর আগে আমরা উইন্ডোজ সেভেনে লাইব্রেরী কিভাবে তৈরী করতে হয় দেখেছি। এবার দেখব লাইব্রেরীতে কিভাবে ফোল্ডার এ্যাড করা যায়।

লাইব্রেরীতে ফোল্ডার এ্যাড করা

এবার উইন্ডোজ সেভেন ড্রপডাউন মেনুতে একটি নুতুন কন্টেক্সট পাওয়া যাবে "ইনক্লুড ইন লাইব্রেরী"। এখান থেকে সহজেই আপনি আপনার লাইব্রেরীতে ফোল্ডার এ্যাড করে নিতে পারবেন। আছাড়া চাইলে এখান থেকে নতুন লাইবব্রেরী অথবা পুরোনো লাইব্রেরী ম্যানেজও করতে পারবেন।
creeating-new-library.png
এখন প্রশ্ন হতে পারে এসব সেভ হচ্ছে কোথায়। এক্ষেত্রে উইন্ডোজ সেভেন বাই ডিফল্ট প্রথম ফোল্ডারকে টার্গেট করে থাকে। আপনি চাইলে ফোল্ডারের কনফিগারেশান প্রোপার্টি চেজ্ঞ করে অন্য ফোল্ডারে সেভ করতে পারবেন।
save-location-in-windows-7.png

গুরুত্বপূর্ণ ফোল্ডার শেয়ার করুন পাসওয়ার্ডের সহয়তায়

উইন্ডোজ সেভেনে পাসওয়ার্ড প্রোটেক্টেড ফোল্ডার তৈরীর মত এক্সক্লুসিভ ফিচারও বিদ্যমান এবং এই ফোল্ডার সমূহকে বলা হয় প্রাইভেট ফোল্ডার।
how-to-create-private-folde-in-windows-7.png
অন্যান্য ফোল্ডার তৈরী করার মতই আপনি প্রথমে রাইট বাটন ক্লিক করুন,সেখানে আপনি নিচের দিকে প্রাইভেট ফোল্ডার ক্রিয়েট করার অপশন পাবেন সেখান থেকে খুব সহজেই প্রাইভেট ফোল্ডার তৈরী করতে পারবেন।

ফন্ট সাইজ বাড়িয়ে নেয়া

উইন্ডোজ সেভেনের এই ফিচারটি অন্যান্য ভার্সানে অনুপুস্থিত। আমরা চাইলে উইন্ডোজ সেভেনে অন স্ক্রীন ফন্ট সাইজ বাড়িয়ে নিতে পারি। নিচের কয়েকটি সিম্পল স্টেপে এই কাজটি সম্পাদিত করা যাবে -
১. স্টার্ট বাটনে ক্লিক করার পরে font টাইপ করুন। এরপরে Make text and other screen items larger or smaller এই অপশনে ক্লিক করুন।
২. এরপর সেখানে নিচের মত একটি ডায়লগ বক্স ওপেন হবে সেখান থেকে আপনি আপনার পছন্দ মত ফন্ট সাইজ বেছে নিতে পারবেন।
increase-font-size-01.png
৩. ফন্ট সাইজে পরিবর্তন আনতে হলে আপনাকে অবশ্যই লগ অফ করতে হবে।
increase-font-size-02.png
৪. পুনরায় সাইন ইন করার পরেই আপনি ফন্টে চেজ্ঞ দেখতে পারবেন।
increase-font-size-03.png
চলবে .............

বাংলাদেশে নতুন এন্টিভাইরাস বুলগার্ড এর কয়েকটি ফিচার নিয়ে কথা।


বুলগার্ড ইন্টারনেট সিকিউরিটির একটি ফিচার এর নাম   হল PC  Tune  up এর মাধ্যমে আপনি  কম্পিউটারের গারবেজ আকারে যে সব  অপ্রয়োজনীয় ফাইল থাকে যেমন:   Internet Temp  Files, Windows Temp Files, Broken Registry Entries, Registry De-fragmentation, Unnecessary Start - Up  application  etc.  ক্লিন করতে পারবেন এই কাজ করার জন্য আপনাকে কোন  Registry Cleaner Software Install  করতে হবে না শুধু বুলগার্ড ইন্টারনেট সিকিউরিটি টা ইনস্টল করা  থাকলেই হবে । এই কাজটি করার জন্য যে ভাবে অপশন টি সিলেক্ট করবেন তা হল : Control Panel > PC Tune Up > Start   স্কান শুর হবে তারপর  Scan Finish  হওয়ার পর   Fix> Finish কাজ খতম।
এর পর আর একটি অপশনের নাম হল Optimize  StartUp  এর মাধ্যমে আপনি   Startup Manager  কাজ করতে পারবেন অর্থাৎ আপনার উইন্ডোজ  ওপেন হওয়ার সাথে সাথে কি কি প্রোগ্রাম রান করবে তা আপনি  এই অপশন  থেকে সিলেক্ট করতে পারবেন । যে ভাবে এই অপশন এ যাবেন  বুলগার্ড ইন্টারনেট সিকিউরিটির  হোম বেসিস   window   টা ওপেন করুন তারপর   Control Panel > PC Tune UP > Optimize Start Up >    যে   প্রোগ্রাম  গুলো রান করতে চান না তা  Uncheck   করে     Save change   দিয়ে বেরিয়ে আসুন ।  ok  কাজ শেষ







পিসির ড্রাইভারকে আপডেট রাখতে নিন Driver Easy 4.0.5+Crack+Patch



আমাদের অধিকাংশের পিসির ড্রাইভার গুলো ব্যাক ডেটেড হয়ে গেছে। বিশেষ করে যারা পিসির ড্রাইভার সমূহকে আপডেট রাখেন না তাদের কথা বলছি। তাই আজ নিয়ে এলাম ড্রাইভারকে আপডেট রাখার জনপ্রিয় এক সফটওয়্যার Driver Easy 4.0.5. এটি এখন পর্যন্ত লেটেস্ট ভার্সন। সবার সুবিধার কারনে মিডিয়া ফায়ারে আপলোড করে দিলাম। ফাইলের ভেতরে Crack এবং প্যাচ দেয়া আছে। যার যেভাবে সুবিধা সেভাবে ফুল ভার্সন করে নিতে পারবেন।
যে হার্ডওয়ার গুলোর জন্য সেবা প্রদান করবেঃ
Audio Driver
Sound Card, Audio Card, AC'97, High Definition Audio High Definition Audio

Printer Driver
Inkjet Printer, Laser Printer, Impact Printer
Modem Driver
33.6K Modem, 56K Modem, V.92 Modem, External Modem, PCI Modem, USB Modem
Video Driver
Video Card, Graphic Card, Radeon Driver, GeForce Driver
Scanner Driver
USB Scanner, Flatbed Scanner, TWAIN Driver
PCI Driver
PCI Card Driver, PCI Audio Card, PCI-E Video Card
Ethernet Driver
Ethernet Card, Lan Card, Network Card, NIC Card
Chipset Driver
Intel Chipset, AMD Chipset, nForce Chipset, VIA Chipset, SIS Chipse
Bluetooth Driver
Bluetooth Dongle, USB Bluetooth, Bluetooth Adapter, Bluetooth Device
USB Driver
USB 2.0, USB 3.0, USB Device, USB Controller, USB Adapter, USB Wireless
Wireless Driver
Wireless Lan, Wireless Adapter, Wireless USB Device, Wireless Card
CD/DVD-ROM Driver
CD-ROM, DVD-ROM, BD-ROM, DVD±RW, DVD±R, DVD-RAM

ফাইল সাইজঃ মাত্র ৪ মেগাবাইট
ডাউনলোড করতে ক্লিক করুন
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।

টিউনটি পূর্বে আমার নিজের ব্লগে প্রকাশিত



দেশে তৈরি বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক সফটওয়্যারকে জয়ী করুন। আর মাত্র দুই দিন! এখনই ভোট দিন!


“এই টিউনটি আপনার ফেইসবুকে দেশব্যাপী শেয়ার করুন আমরা যেন কেউ বাদ না পরি”

কখনো ভেবে দেখেছেন কি একটি যন্ত্রও (মেশিন) রোমান্টিক হতে পারে? এমন একটি সফটওয়্যার  যা আপনার হৃদয়ে শত বছর আগের আর্টিস্টিক ভালোবাসার অনুভূতিকে জাগিয়ে তুলতে পারে…! এমন একটি সফটওয়্যার যা কিনা একটি যন্ত্র কেও জীবন দিতে পারে…! যদি তাই হয়, তাহলে আপনি আপনার হৃদয় অর্থাৎ হার্ট কে শক্ত করে ধরে বসতে পারেন কারন আপনার হার্ট খুব শীঘ্রই লক হতে যাচ্ছে!! O:)
বছর শতক আগে প্রেমিক-প্রেমিকারা সারাক্ষণ মোবাইলে/ফেইসবুকে যোগাযোগ করতে পারতেন না, তখন তারাও তাদের মনের হাজারও না বলা কথা প্রিয় মানুষের সাথে শেয়ার করতেন কিন্তু সেটা একটু ভিন্ন ভাবে। কেও গাছের পাতায় অথবা ছোট কাগজের টুকরায়, কেও পার্কে অথবা কেও কোন দুর্গের ওয়ালে, কেও লুকিয়ে লুকিয়ে আবার কেও মুখে না বলতে পারলেও চোখের ইশারায় শেয়ার করতেন তাদের মনের কথা।
হার্ট লকেটের কথা আমরা সবাই জানি, হার্ট লকেট রোম্যান্টিক দম্পতিদের কাছে একটি স্বর্গীয় ভালবাসার প্রতিক। একটি হার্টের দুইটি অংশ, একটি অংশ থাকতো একজনের কাছে এবং অপরটি থাকতো তার প্রিয় মানুষের কাছে। ভালবাসার মানুষ যখন দুরে থাকতো তখন সাথে থাকা হার্টের এই অর্ধেক অংশই মনে করিয়ে দিতো একসাথে থাকার হাজারো সেই অনুভূতির কথা।
এমনই সব ফিচার নিয়ে ক্লাসিক লাভের নতুন আকার নিয়ে এলো U&Me (আইফোন সফটওয়্যার)। U&Me-এর যে বিষয়টি আপনাদের আকৃষ্ট করবে সেটি হচ্ছে এর হার্ট লক ফিচার। হার্ট লকেটের মতোই, একটি হার্টের দুইটি অংশ থাকবে ভালবাসায় টুইটুম্বুর দুই জনের মোবাইলে এবং হার্টের এই দুই অর্ধ অংশ শুধুমাত্র সেই দম্পতিদের মোবাইলে লক হবে। যখন কোনো এক সুন্দর মুহূর্ত, তারা চাইবেন আজীবন সংরক্ষণ করতে , তাদের কে যা করতে হবে সেটা হচ্ছে দুইটা ফোনকে কাছাকাছি আনতে হবে এবং ফোন দুইটা একে অপরকে স্পর্শ করলে দুইটা ফোনের অর্ধেক হার্ট একসাথে হয়ে একটা পূর্ণ হার্ট হবে এবং তারপর তারা তাদের দুইজনের অনুভুতি একসাথে একটা ছোট স্টোরি আকারে (টেক্স্ট,ছবি,সময়,জায়গা সহ) Evernote এ সংরক্ষণ করতে পারবে Forever Ever After । লক্ষ লক্ষ মোবাইল সফটওয়্যারের মধ্যে U&Me একমাত্র ব্যাতিক্রম সফটওয়্যার যা শুধু আপনাকে না আপনার মোবাইলটিকেও রোম্যান্টিক করে তুলবে।
উল্লেখ, U&Me সফটওয়্যারটি তৈরি করেন আমাদেরই দেশের একটি দল “টিম র‍্যাপচার"। U&Me এখন প্রতিযোগিতা করছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো অনুষ্ঠিত বিশ্বের এডভান্স নোট টেকিনং টেকনোলজি EverNote  আয়োজিত “EverNote Dev Cup” নামক এক সফটওয়্যার নির্মাণ প্রতিযোগিতায় । প্রতিযোগিতায় মোট ১৭৪ টি সফটওয়্যারের মধ্যে U&Me -ই বাংলাদেশ থেকে জমা পরা একমাত্র সফটওয়্যার। সফটওয়্যার ডিজাইন, EverNote প্লাটফর্মের ব্যাবহার, ইউনিক আইডিয়া এইসব প্যানেলে মূল্যায়ন করে বিচারকগন সেরা ৫ টি সফটওয়্যারের নাম ঘোষণা করবেন আগামী ২৭ জুলাই। দারুন সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে U&Me প্রথম থেকেই বিচারক ও ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করে। নিজ দেশে তৈরি এমন বিরল মোবাইল সফটওয়্যার যেন সেরা ৫ এর তালিকায় থাকে এটাই আমাদের প্রত্যাশা।
টিম র‍্যাপচারের পক্ষে যা করার ছিল সেটা তারা করেছে, এখন যা করার আমাদের করতে হবে, আপনি ভোটের মাধ্যমে U&Me কে ধরে রাখতে পারেন জনরপ্রিয় শীর্ষে এবং এই পোস্টটি ফেইসবুকে বন্ধুদের সাথে শেয়ার করে U&Me মোবাইল সফটওয়্যারটিকে সারা বিশ্বের লক্ষ-কোটি ভালবাসার দম্পতিদের কাছে পৌচ্ছে দিন।
U&Me-কে ভোট দিতে এবং সফটওয়্যার ফিচারের প্রমোশনাল ভিডিও উপভোগ করতে এই লিঙ্কটিতে ক্লিক করুন।
ভোটিং লিঙ্ক : http://www.team-rapture.com/vote
ভোটিং প্রক্রিয়া http://on.fb.me/umevote
বিঃদ্রঃ আপনি ফেইসবুক,জিমেইল,ইয়াহু,হটমেইল অথবা যেকোন ইমেইল একাউন্ট ব্যাবহার করে ভোট দিতে পারবেন। ভোটিং চলবে ২৩ জুলাই পর্যন্ত ।

টিম র‍্যাপচারের অন্যান্য প্রকল্প :

টিম র‍্যাপচারের ইত্যাদি ইনটারভিউ  http://www.youtube.com/watch?v=fIAfi0P9beo&feature=plcp

যেভাবে ভোট দিতে হবে ::

১. ফেসবুক এর মাধ্যমে ভোট :

U&Me -এর ফিচারগুলোর প্রোমো ভিডিও এবং ভোটিং অপশন পাওয়া যাবে নিচের ঠিকানায়।
ভোটিং লিঙ্ক : http://team-rapture.com/vote/
লিংকটি ভিজিট করলে আপনাকে প্রথমে এই পেজ টি দেখানো হবে। সেখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করতে পারবেন এবং ভোট দিতে পারবেন। ভোট দেবার জন্যে ভিডিও টির ঠিক উপরে বাম পাশে একটি “ভোট” বাটন দেয়া আছে। সেটিতে প্রথমে ক্লিক করতে হবে।
এই পর্যায়ে আপনাকে ফেসবুক লগইন অপশন এ ক্লিক করতে হবে।
অথবা আপনি যদি এর মধ্যেই লগইন করা অবস্থা না থাকেন তাহলে আপনাকে এই পর্যায়ে লগইন করতে বলা হবে ।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করবার পর U&Me -এর ফেসবুক অ্যাপ্লিকেশন টি আপনার অনুমতি চাইবে যাতে সেটি আপনার অ্যাকাউন্ট থেকে ভোটটি গ্রহণ করতে পারে ।
এই ধাপে  অ্যালাও বাটন টিতে ক্লিক করে অগ্রসর হোন।
সব গুলো ধাপ যদি ঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে তাহলে এই পর্যায়ে আপনাকে একটি ধন্যবাদ মেসেজ দেখানো হবে আপনার ভোট টি গ্রহণ করা হয়েছে সেটি নিশ্চিত করবার জন্যে। অভিনন্দন!
অবশেষে আপনি লাইক বাটন ক্লিক করে আপনার ফেসবুক শেয়ার দিতে পারেন।

২. ই-মেইল এড্রেস এর মাধ্যমে ভোট :

U&Me -এর ফিচারগুলোর প্রোমো ভিডিও এবং ভোটিং অপশন পাওয়া যাবে নিচের ঠিকানায়।
ভোটিং লিঙ্ক : http://team-rapture.com/vote/
লিংকটি ভিজিট করলে আপনাকে প্রথমে এই পেজ টি দেখানো হবে। সেখানে আপনি আপনার গুগল, লাইভ, হটমেইল কিংবা ইয়াহু অ্যাকাউন্ট ব্যবহার করে ভোট দিতে পারবেন। ভোট দেবার জন্যে ভিডিও টির ঠিক উপরে বাম পাশে একটি “ভোট” বাটন দেয়া আছে। সেটিতে প্রথমে ক্লিক করতে হবে।
এই পর্যায়ে আপনাকে আপনার ইউজার নেম এবং ইমেইল এড্রেস দিয়ে ফরম টি পূরণ করতে হবে।
ভোটিং পদ্ধতি সম্পুর্ন ভাবে যাতে স্বচ্ছ এবং গ্রহনযোগ্য হয় সেটি নিশ্চিত করতে আপনার ইমেইল এড্রেসে একটি কনফারমেশন লিঙ্ক পাঠানো হবে।
এই পর্যায়ে আপনাকে আপনার ইমেইল অ্যাকাউন্ট ওপেন করে চালেঞ্জ পোস্ট থেকে আসা ইমেইল টি ওপেন করতে হবে।
অবশেষে ক্লিক টু কনফার্ম এ ক্লিক করলে আপনার মূল্যবান ভোট কাউন্ট হবে।
সব গুলো ধাপ যদি ঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে তাহলে এই পর্যায়ে আপনাকে একটি ধন্যবাদ মেসেজ দেখানো হবে আপনার ভোট টি গ্রহণ করা হয়েছে সেটি নিশ্চিত করবার জন্যে। অভিনন্দন!
টীম রাপচার ফেসবুক পেজ : https://www.facebook.com/teamrapture
টীম রাপচার অফিসিয়াল পেজ :https://www.team-rapture.com

“এই টিউনটি আপনার ফেইসবুকে দেশব্যাপী শেয়ার করুন আমরা যেন কেউ বাদ না পরি”



Blogroll

About